Bntv245487
১ সেপ্টেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সাহস,সংগ্রাম,ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে হাজাঁরো নেতাকর্মীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সংগঠনের সাবেক সাধারন সম্পাদক এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে শহরের ট্রাফিক পয়েন্ট হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে হোসন বখত চত্বর(বক পয়েন্টে) এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দল জেলা মহিলা দল,কৃষক দল,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ননের বিভিন্ন সংগনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহন করেন। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখে জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন। এ সময় আরো বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. মল্লিক মঈনুদ্দিন সুহেল,আ ত ম মিসবাহ,আকবর আলী,নাদীর আহমদ,রেজাউল হক,এড. শেরেনুর আলী,আলহাজ¦ আনিসুল হক,আবুল কালাম,মুনাজ্জির হোসেন সুজন,জেলা মহিলা দলের সভানেত্রী লুৎফা আনোয়ার,সাধারন সম্পাদিকা হাফিজা ফেরদৌস লিপন,স্ংগঠনিক সম্পাদিক খাদিজা কলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এড. মামুনুর রশিদ কয়েছ,সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারাচাঁন,শাহজাহান মিয়া,সুহেল মিয়া,যোগাযোগ বিষযক সম্পাদক সুজন মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন ,সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন,আজিজুর রহমান সৌরভসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্যে রাখেন । প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন এমপি বলেছেন,বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহনের পরপরই দেশের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে সৌর্হাদ্যপূর্ণ স¤পর্ক স্থাপনের জন্য কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে কৃষকদের জন্য কৃষি কার্ড,প্রতিটি পরিবারের মহিলাদের জন্য কার্ডের ব্যবস্থা চালুসহ খাল খনন কর্মসূচী গ্রহন করা হয়েছে। কাজেই আমাদের অবহেলিত সুনামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলের অবকাঠানো উন্নয়নের জন্য ইতিমধ্যে সংসদে আলোচনা হয়েছে এবং পুরো সুনামগঞ্জ জেলাকে এই সরকার উন্নয়নের রোলমডেলে পরিনত করার প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংকটের মধ্যেও সাফল্য ,কমেছে ভোগান্তি ও চিকিৎসা ব্যয়

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকল স্তরের জনগণ এবং সকল পর্যায়ের সংগঠনকে এক সাথে কাজ করার আহ্বান জানান : মনা

ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা 

রকিবুল ইসলাম বকুল সড়ক পরিবহন, রেলপথ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত

শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার  বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য

ডেঙ্গু পরিস্থিতি ও রোগীদের চিকিৎসাসেবার মান সরেজমিন পরিদর্শন করেন :খুলনা জেলা প্রশাসক নাগরিকের 

পোকখালীর মুসলিম বাজারে টমটম দূর্ঘটনার গুরুতর আহত-৩ 

খুলনাবিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ ও সেমিনারে অংশগ্রহণ

১০

ঈদগাঁওতে দ্বিতীয় দিনে অলিগলিতে ইউএনওর অভিযান, স্বস্তি ফিরেছে জনমনে

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্রেস্ট ক্যান্সার গবেষণায় রোগীদের সম্পৃক্তকরণে কার্যকর যোগাযোগের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

১২

খুলনাবিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

খুলনায় ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ যুবক রাকিব

১৪

জালালাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে একের ভেতর তিন চিকিৎসা সেবা

১৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী আলোচনা সভা দোয়া অনুষ্ঠান

১৬

খুলনা বিশ্ববিদ্যালয়ে আল আরাফাহ ব্যাংক উদ্যোগে বিভিন্ন ধরনের গাছে চারা রোপন

১৭

কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি)-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠান ও র‌্যালি

১৯

কেশবপুরে মসজিদের মোটর চুরি, ১০ হাজার টাকা দিলেন প্রবাসী

২০