Bntv245487
৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ার চেচুড়ী উল্কা বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিদায়, নতুন প্রধান শিক্ষকের যোগদান

জি. এম. ফিরোজ, ডুমুরিয়া:
খুলনার ডুমুরিয়া উপজেলার চেচুড়ী উল্কা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ আলামিনের শেষ কর্মদিবস উপলক্ষে বিদায় এবং লুৎফর রহমান গাজীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ আলামিনকে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। একই সঙ্গে নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান গাজীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ হুমায়ুন কবির (স্বপন)। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জাকির হোসেন গাজী। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা মো. দাউদ গোলদার, মো. আরজান আলী গাজী এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি সোহেল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন ও প্রীতিশ কুমার মন্ডল।বক্তারা বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ আলামিনের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান গাজীর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টরা এ সময় বিদায়ী ও নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শুভেচ্ছা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার টাইগার গার্ডেন হোটেলে আগুন

সরকারের কঠিন সমালোচনা করলেন : শফিকুর রহমান

ঈদগাঁও ডিসি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষনা, ১৫ দিনের আল্টিমেটাম প্রশাসনের 

ঈদগাঁওয়ের দক্ষিণ মাইজ পাড়ায় বাইতুর রহমত জামে মসজিদ ও ফোরকানিয়ার কমিটি গঠন 

২৫ সদস্য বিশিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার কমিটি গঠিন  

রূপসায় চুরি করতে গিয়ে গণধোলাইয়ে চোর হাসপাতালে

“সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু

১৫১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ কয়রার ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

ডুমুরিয়ায় মৃত্যুর কাছে হার মানল মেধাবী ছাত্রী সেতু

কেশবপুরে নারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়ল যাত্রীবাহী পরিবহন, নিহত ১

১০

কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত 

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

ঈদগাঁওতে ইসলামী আন্দোলনের পরিকল্পনা বাস্তবায়ন উপলক্ষে সভা অনুষ্ঠিত 

১৩

খানসামায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

১৪

ডুমুরিয়ায় সিঙ্গার বিলে ২০ কেজির ব্লাক কার্পে চমক

১৫

গভীর রাতে পুলিশের অভিযান, উদ্ধার ১৪ পিস ইয়াবা

১৬

শেখ সরোয়ার, সাংবাদিক মহাতাব ও সেলিমের সুস্থতায় ডুমুরিয়া বিএনপির দোয়া মাহফিল

১৭

খুলনায় আইনশৃঙ্খলার অধপতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খুলনা প্রেসক্লাব

১৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৯

সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

২০