Bntv245487
৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুর এ এম সাওতুল কোরআন মাদ্রাসার ফলাফল প্রকাশ ও মা সমাবেশ

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা সদ্দারপাড়া এ এম সাওতুল কোরআন কাওমি নূরানী মাদ্রাসার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর-২৬) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি ও ইমাননগর এমবিজি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হায়দার আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমাননগর এমবিজি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা শরিফুল ইসলাম।অনুষ্ঠানে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে মেধাবী ১৭ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক শাহীন আলমসহ শিক্ষক, অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়, শিক্ষার্থীদের সৎ, আদর্শবান, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষার অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অত্যন্ত জরুরি।বক্তারা আরও বলেন, সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিতি নিশ্চিত করা, বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে মায়েদের সচেতন হতে হবে। একই সঙ্গে সন্তানদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অনলাইন আসক্তির মতো সামাজিক সমস্যাগুলো থেকে তাদের দূরে রাখার আহ্বান জানানো হয়।প্রধান অতিথির বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্যের জন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার টাইগার গার্ডেন হোটেলে আগুন

সরকারের কঠিন সমালোচনা করলেন : শফিকুর রহমান

ঈদগাঁও ডিসি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষনা, ১৫ দিনের আল্টিমেটাম প্রশাসনের 

ঈদগাঁওয়ের দক্ষিণ মাইজ পাড়ায় বাইতুর রহমত জামে মসজিদ ও ফোরকানিয়ার কমিটি গঠন 

২৫ সদস্য বিশিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার কমিটি গঠিন  

রূপসায় চুরি করতে গিয়ে গণধোলাইয়ে চোর হাসপাতালে

“সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু

১৫১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ কয়রার ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

ডুমুরিয়ায় মৃত্যুর কাছে হার মানল মেধাবী ছাত্রী সেতু

কেশবপুরে নারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়ল যাত্রীবাহী পরিবহন, নিহত ১

১০

কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত 

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

ঈদগাঁওতে ইসলামী আন্দোলনের পরিকল্পনা বাস্তবায়ন উপলক্ষে সভা অনুষ্ঠিত 

১৩

খানসামায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

১৪

ডুমুরিয়ায় সিঙ্গার বিলে ২০ কেজির ব্লাক কার্পে চমক

১৫

গভীর রাতে পুলিশের অভিযান, উদ্ধার ১৪ পিস ইয়াবা

১৬

শেখ সরোয়ার, সাংবাদিক মহাতাব ও সেলিমের সুস্থতায় ডুমুরিয়া বিএনপির দোয়া মাহফিল

১৭

খুলনায় আইনশৃঙ্খলার অধপতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খুলনা প্রেসক্লাব

১৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৯

সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

২০