Bntv245487
৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় ভুয়া মানবাধিকার ও হানিট্রাপ চক্রের ৪ সদস্য আটক

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনায় ভুয়া সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের সদস্য পরিচয় দিয়ে হানিট্রাপের মাধ্যমে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি চক্রের ৪ সদস্যকে আটক করেছে খুলনা সদর থানা পুলিশ। এসময় চক্রের কবল থেকে ৫ লাখ টাকা মুক্তিপণের জন্য আটকে রাখা এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, বুধবার ২ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হরিণটানা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ভুয়া পত্রিকার প্রেস কার্ড ও মানবাধিকার সংগঠনের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।ভুক্তভোগী এক ব্যক্তিকে হানিট্রাপে ফেলে কৌশলে বাসায় ডেকে নেয় চক্রটি। এরপর তাকে একটি বাসায় আটকে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি টের পেয়ে ওই ব্যক্তির স্ত্রী দ্রুত খুলনা সদর থানা পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে।এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ভিকটিমের স্ত্রীর অভিযোগ পেয়ে দ্রুত পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এ চক্রটিকে আটক করতে সক্ষম হয়। একই সাথে আটক থাকা ভিকটিমকেও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে সতর্ক করে বলা হয়েছে, কোনো ব্যক্তি নিজেকে সাংবাদিক বা মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজি বা হয়রানি করলে দ্রুত নিকটস্থ থানায় জানাতে হবে। পরিচয়পত্র যাচাই না করে কাউকে বাসায় ডাকা বা আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার টাইগার গার্ডেন হোটেলে আগুন

সরকারের কঠিন সমালোচনা করলেন : শফিকুর রহমান

ঈদগাঁও ডিসি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষনা, ১৫ দিনের আল্টিমেটাম প্রশাসনের 

ঈদগাঁওয়ের দক্ষিণ মাইজ পাড়ায় বাইতুর রহমত জামে মসজিদ ও ফোরকানিয়ার কমিটি গঠন 

২৫ সদস্য বিশিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার কমিটি গঠিন  

রূপসায় চুরি করতে গিয়ে গণধোলাইয়ে চোর হাসপাতালে

“সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু

১৫১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ কয়রার ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

ডুমুরিয়ায় মৃত্যুর কাছে হার মানল মেধাবী ছাত্রী সেতু

কেশবপুরে নারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়ল যাত্রীবাহী পরিবহন, নিহত ১

১০

কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত 

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

ঈদগাঁওতে ইসলামী আন্দোলনের পরিকল্পনা বাস্তবায়ন উপলক্ষে সভা অনুষ্ঠিত 

১৩

খানসামায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

১৪

ডুমুরিয়ায় সিঙ্গার বিলে ২০ কেজির ব্লাক কার্পে চমক

১৫

গভীর রাতে পুলিশের অভিযান, উদ্ধার ১৪ পিস ইয়াবা

১৬

শেখ সরোয়ার, সাংবাদিক মহাতাব ও সেলিমের সুস্থতায় ডুমুরিয়া বিএনপির দোয়া মাহফিল

১৭

খুলনায় আইনশৃঙ্খলার অধপতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খুলনা প্রেসক্লাব

১৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৯

সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

২০