Bntv245487
৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানে কেডিএ চেয়ারম্যান

ডেস্ক :

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, নগরীর সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপচেপড়া ভিড়ের কারণে তিল ধারণের ঠাঁই নেই, যা পরিস্থিতিকে একটি বড় মানবিক সংকটে পরিণত হয়েছে। ডেঙ্গুর মতো মারাত্মক সংকট মোকাবিলায় কেবল সরকারি বা কোনো একক সংস্থার ওপর নির্ভর করা ঠিক নয়। এটি মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের দুর্ভোগ কমাতে বর্তমান সরকার বিভিন্নমুখী পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছে। তবে এই দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। নগরবাসীকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার আহবান জানান।  গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কেডিএ’র উদ্যোগে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মহানগর বিএনপি’র সভাপতি আরও বলেন, এডিস মশা কোনো নোংরা ড্রেন বা নর্দমায় জন্মায় না; এটি জন্মায় আমাদের বাসা-বাড়ির চারপাশে জমা হওয়া পরিষ্কার পানিতে। টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র বা এয়ার কন্ডিশনারের জমানো পানি ৩ দিনের বেশি থাকলে সেখানে এডিস মশা বংশ বৃদ্ধি করে। তাই আমাদের স্লোগান হওয়া উচিত “সপ্তাহে একদিন, জমা পানি ফেলে দিন।”এ সময়ে আরও উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (এস্টেট) মোঃ ইকবাল হোসেন (উপ-সচিব), সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ মজিবুর রহমান, স্থপতি জিনিয়া হক পিংকি, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ্ কবি সাদ, পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, উপ-পরিচালক মোঃ মামুনুল আবেদীন, মোঃ ইজাদুর রহমান, অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সাঈদুল হক, উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, অর্থরাইজড অফিসার মোরতোজা আল মামুন ও নির্বাহী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) মুনতাসির মামুন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার টাইগার গার্ডেন হোটেলে আগুন

সরকারের কঠিন সমালোচনা করলেন : শফিকুর রহমান

ঈদগাঁও ডিসি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষনা, ১৫ দিনের আল্টিমেটাম প্রশাসনের 

ঈদগাঁওয়ের দক্ষিণ মাইজ পাড়ায় বাইতুর রহমত জামে মসজিদ ও ফোরকানিয়ার কমিটি গঠন 

২৫ সদস্য বিশিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার কমিটি গঠিন  

রূপসায় চুরি করতে গিয়ে গণধোলাইয়ে চোর হাসপাতালে

“সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু

১৫১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ কয়রার ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

ডুমুরিয়ায় মৃত্যুর কাছে হার মানল মেধাবী ছাত্রী সেতু

কেশবপুরে নারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়ল যাত্রীবাহী পরিবহন, নিহত ১

১০

কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত 

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

ঈদগাঁওতে ইসলামী আন্দোলনের পরিকল্পনা বাস্তবায়ন উপলক্ষে সভা অনুষ্ঠিত 

১৩

খানসামায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

১৪

ডুমুরিয়ায় সিঙ্গার বিলে ২০ কেজির ব্লাক কার্পে চমক

১৫

গভীর রাতে পুলিশের অভিযান, উদ্ধার ১৪ পিস ইয়াবা

১৬

শেখ সরোয়ার, সাংবাদিক মহাতাব ও সেলিমের সুস্থতায় ডুমুরিয়া বিএনপির দোয়া মাহফিল

১৭

খুলনায় আইনশৃঙ্খলার অধপতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খুলনা প্রেসক্লাব

১৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৯

সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

২০