Bntv245487
৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গভীর রাতে পুলিশের অভিযান, উদ্ধার ১৪ পিস ইয়াবা

জি,এম,ফিরোজ, ডুমুরিয়া।

ডুমুরিয়ার চেচুড়ি গ্রামে যেন মাদকের অন্ধকার ছায়া! গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তিন কথিত মাদক কারবারিকে আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তিনজনকে আটকের পরও থামছে না প্রশ্ন—মাদকের এই কারবারের নেপথ্যে থাকা মূল হোতারা কোথায়?পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চেচুড়ি গ্রামের মিন্টু গাজীর বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে মিন্টু গাজী, রিয়া সাত আকুঞ্জি ও সৈকত হোসেন সোহানকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।আটক তিনজনের বাড়িই উপজেলার চেচুড়ি গ্রামে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডুমুরিয়া থানায় মামলা হয়েছে। মামলার বাদী এসআই দেলোয়ার হোসেন।
খুচরা কারবারি আটক, ‘গডফাদার’ অধরা!
তবে স্থানীয়দের অভিযোগ, চেচুড়ি এলাকায় মাদকের কারবার নতুন কোনো ঘটনা নয়। তাদের ভাষ্য, মাদকের সঙ্গে জড়িত দু-একজনকে আটক করলেই সমস্যার সমাধান হবে না। এর পেছনে থাকা সরবরাহকারী, অর্থের জোগানদাতা ও কথিত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।
একটি স্থানীয় সূত্রের দাবি, মনিরামপুরসহ বিভিন্ন এলাকা থেকে কথিত ‘কাটিং’ বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে মাদক এনে চেচুড়ি এলাকায় সরবরাহ করা হয়। তবে এ অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।‘মূল শিকড়ে আঘাত করুন’
এলাকাবাসীর প্রশ্ন, যারা ইয়াবা সরবরাহের নেপথ্যে থেকে পুরো চক্র পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? তাদের দাবি, শুধু মাদক বহনকারী কিংবা খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করে অভিযান সীমাবদ্ধ রাখলে মাদকের মূল ব্যবসা বন্ধ হবে না।স্থানীয়রা বলছেন, মাদকের বিরুদ্ধে অভিযানকে আরও গভীরে নিতে হবে। কার কাছ থেকে মাদক আসে, কারা সরবরাহ করে, কারা অর্থের জোগান দেয় এবং কারা পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে—তদন্তের মাধ্যমে এসব প্রশ্নের উত্তর বের করা জরুরি।
চেচুড়িতে তিনজন আটকের ঘটনায় পুলিশের অভিযানকে স্বাগত জানালেও এলাকাবাসী এখন দেখতে চান—১৪ পিস ইয়াবার পর্দার আড়ালে থাকা বড় চক্রের নাগাল পুলিশ কতটা নিতে পারে।মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়ন করতে হলে সামনের সারির কারবারিদের পাশাপাশি কথিত গডফাদারদেরও আইনের আওতায় আনার দাবি এখন চেচুড়িবাসীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার টাইগার গার্ডেন হোটেলে আগুন

সরকারের কঠিন সমালোচনা করলেন : শফিকুর রহমান

ঈদগাঁও ডিসি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষনা, ১৫ দিনের আল্টিমেটাম প্রশাসনের 

ঈদগাঁওয়ের দক্ষিণ মাইজ পাড়ায় বাইতুর রহমত জামে মসজিদ ও ফোরকানিয়ার কমিটি গঠন 

২৫ সদস্য বিশিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার কমিটি গঠিন  

রূপসায় চুরি করতে গিয়ে গণধোলাইয়ে চোর হাসপাতালে

“সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু

১৫১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ কয়রার ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

ডুমুরিয়ায় মৃত্যুর কাছে হার মানল মেধাবী ছাত্রী সেতু

কেশবপুরে নারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়ল যাত্রীবাহী পরিবহন, নিহত ১

১০

কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত 

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

ঈদগাঁওতে ইসলামী আন্দোলনের পরিকল্পনা বাস্তবায়ন উপলক্ষে সভা অনুষ্ঠিত 

১৩

খানসামায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

১৪

ডুমুরিয়ায় সিঙ্গার বিলে ২০ কেজির ব্লাক কার্পে চমক

১৫

গভীর রাতে পুলিশের অভিযান, উদ্ধার ১৪ পিস ইয়াবা

১৬

শেখ সরোয়ার, সাংবাদিক মহাতাব ও সেলিমের সুস্থতায় ডুমুরিয়া বিএনপির দোয়া মাহফিল

১৭

খুলনায় আইনশৃঙ্খলার অধপতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খুলনা প্রেসক্লাব

১৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৯

সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

২০