Bntv245487
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

নিজস্ব প্রতিনিধি আবিদুর রহমান আলিফ 

ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের প্রকৃত উপস্থিতি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করছে ভূমি মন্ত্রণালয়।ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, মাঠ প্রশাসনের ভূমি কার্যালয়গুলোকে একই ডিজিটাল মনিটরিং কাঠামোর আওতায় আনা গেলে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ভূমিসেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা, তথ্যভিত্তিক তদারকি এবং নাগরিক সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের প্রকৃত উপস্থিতি নিশ্চিত এবং ভূমিসেবা কার্যক্রমের জবাবদিহিতা বাড়াতে প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে।জিও ফেন্সিং প্রযুক্তিতে নির্ধারিত কর্মস্থলের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করলেই মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা নিবন্ধনের সুযোগ সক্রিয় হবে। ফলে কর্মস্থলের বাইরে অবস্থান করে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না। ইতোমধ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম—এই ৬ জেলায় পাইলটিং কার্যক্রম চলছে।পাইলট প্রকল্পের আওতায় ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে এ ব্যবস্থার আওতায় আনা হয়েছে।অ্যাপের মাধ্যমে কর্মস্থলে পৌঁছে চেক-ইন ও কর্মদিবস শেষে চেক-আউট করা যাবে। একই ব্যবস্থায় ছুটির আবেদনও দাখিল করা যাবে।অফিস চলাকালীন কোনো কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে লাল সংকেত প্রদর্শিত হবে। তবে সভা, তদন্ত বা সরকারি প্রয়োজনে বাইরে যেতে হলে ‘সাইট ভিজিট’ অপশনে প্রস্থানের কারণ উল্লেখ করা যাবে।ভূমিমন্ত্রী বলেন, ভূমি অফিসে নাগরিকরা সরাসরি উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের ভূমিসেবা গ্রহণ করেন। তাই মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করতে সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত কর্মস্থলে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।পাইলটিংয়ের অভিজ্ঞতা পর্যালোচনা করে প্রযুক্তিগত ও প্রশাসনিক চ্যালেঞ্জ চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন ও উন্নয়ন করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি কার্যালয়গুলোকে এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাইলটিং কার্যক্রম চলমান ৬ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

ডুমুরিয়ায় রাস্তার ইট উধাও, চলাচলের ভরসা এখন এক পায়ের বাঁশের সাঁকো!

খুলনা জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত:সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফে আনপ্লাগ সিজন-১০ অনুষ্ঠিত

কক্সবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মসূচি পালিত 

২ নং তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা ইকবাল হাসান শাহ।

ঢাকায় আন্তর্জাতিক ইসলামী বইমেলায় ঈদগাঁওর অনুবাদকের বইয়ের মোড়ক উন্মোচন

ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষের চারা বিতরণ 

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে কবিরুল ইসলাম কর্মীদের জান-মাল দিয়ে দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান

যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১০

কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১১

ম্যাগাজিনের প্রকাশনা উৎসব শাহপুরে সাহিত্যের ‘আগমনী’, উন্মোচিত হলো নতুন সৃষ্টির মলাট সুমন বিপ্লব সম্পাদিত ‘আগমনী’র প্রকাশনা উৎসব—কবিতা, নাচ ও গানে মুখর সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ মিলনায়তন

১২

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত  

১৩

নিজ গ্রামের মানুষের পাশে ১০ বছর, ডাক্তার বিপ্লব রায়ের মানবিক দৃষ্টান্ত

১৪

ইসলামাবাদে মারকাজা আমেনা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন

১৫

পাইকগাছা থেকে তালায় সাইকেল র‌্যালি, উপকূলে নবায়নযোগ্য জ্বালানির কর্মপরিকল্পনার দাবি

১৬

ভোগান্তিতে মানুষ ব্রিজ আছে, রাস্তা নেই—দুই বছর ধরে পড়ে আছে দুই গার্ডার সেতু!জমি অধিগ্রহণের জটিলতায় বন্ধ অ্যাপ্রোচ সড়ক; ঝুঁকিপূর্ণ বাঁশের সিঁড়ি বেয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ

১৭

ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ 

১৮

ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার

১৯

ঈদগড়ের বড়খালে সেতু নেই, চরম দুর্ভোগে অসংখ্য লোকজন

২০