১৩ জুলাই ২০২৬, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ মেয়েকে হত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা

ডেস্ক :

সিলেটের বিয়ানীবাজারে স্কুলছাত্রী রায়কা আক্তার রিয়া (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বাবা আবু বক্কর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানিয়েছেন, প্রেমের সম্পর্কের জেরে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে নিজের মেয়েকে হত্যা করেছেন তিনি।রোববার (১২ জুলাই) সিলেটের আদালতে হাজির করা হলে আবু বক্কর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশ।পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, নিহত রিয়া নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকার শাহিন নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক বছর আগে তারা পালিয়ে গেলেও মাসখানেক পর পরিবার রিয়াকে ফিরিয়ে আনে। মেয়েটি অপ্রাপ্তবয়স্ক এবং ছেলেটিকে বখাটে মনে করায় পরিবার তাদের বিয়ে দেয়নি। পরে রিয়াকে নিয়ন্ত্রণে রাখতে কয়েক মাস আগে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে নানাবাড়িতে পাঠানো হয়।তবে নানাবাড়িতে থেকেও স্থানীয় এক যুবকের সহায়তায় রিয়া আবারও তার প্রেমিকের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং পালানোর পরিকল্পনা করেন। গত বৃহস্পতিবার বিষয়টি জানতে পেরে বাবা আবু বক্কর ক্ষুব্ধ হয়ে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরদিন শুক্রবার সকালে রিয়ার নানাবাড়ির লোকজন তাকে আবার ইনাম গ্রামে নিয়ে যান।পুলিশ জানায়, ওইদিন জুমার নামাজের সময় আবু বক্কর নানাবাড়ির পুকুরঘাটে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে রিয়াকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান।বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, ঘটনার পর নিহতের মা বাদী হয়ে আবু বক্করকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে তিনি স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করেছেন। মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০