Bntv245487
৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইস্ট লন্ডনে মরহুমা হাজী মুজিবুননেছা ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্টের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট বিশ্বনাথ প্রতিনিধি:মোঃ আফজাল মিয়া

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘মরহুমা হাজী মুজিবুননেছা ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্ট (গড়গড়ী কান্দি-জগন্নাথপুর) ইউকে’-এর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ই সেপ্টেম্বর (রোববার) স্থানীয় একটি মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।মীরপুর হাইস্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক এবং মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাস্টার আমীর উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় যৌথ পরিচালনা করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন ও ট্রাস্ট সদস্য মোসাদ্দেক হোসেন।অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন থেকে সুরেল কণ্ঠে তেলাওয়াত করেন মিহরান আহমেদ খান ও হাফিজ জুবায়ের হোসেন। পরবর্তীতে জানহা, নুরিয়া, আকিফা, ইনারা ও ইছরার সুমধুর কণ্ঠে যৌথ ইসলামী সংগীত (নাসিদ) পরিবেশনা উপস্থিত সুধীজনকে মুগ্ধ করে।মাহফিলে ট্রাস্টের মূল লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ নূর বকস। দোয়া পূর্ব প্রধান আলোচনায় স্টেপনি শাহজালাল মসজিদের ইমাম কাজী হামিদুল হক ‘মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় ও দায়িত্ব’ বিষয়ের ওপর তাৎপর্যপূর্ণ ও দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইকবাল হোসেন, সুয়েব হোসেন, আব্দুস সালাম, ইস্তিহাক আহমেদ খান, দিলোয়ার হোসেন, সৈয়দ জিল্লুর হক, রেজাউল করিম, নাসির উদ্দিন, শামিম চৌধুরী, সিরাজুল ইসলাম এবং তোফায়েল আহমেদ।অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আজাদ খান, দোহা মিয়া, জসিম উদ্দিন, আব্দুল আউয়াল, মিছবাহ উদ্দিন, সালেহ আহমদ, ইনুছ আলী, আব্দুল কাদির, রফিক আলী, শাহিন মিয়া, এমরান আহমেদ, এমদাদ শিকদার ও জহিরুল ইসলামসহ অনেকে।সংক্ষিপ্ত আলোচনা শেষে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় মরহুমা হাজী মুজিবুননেছা, মরহুম হাজী আব্দুল নূর, মঈনুদ্দীন আহমেদ, মাহমুদা খাতুন, ফুলেছা বেগম, ছালেমা খাতুন, ফাতেমা বেগমসহ বিশ্বের তামাম মরহুম মোমিন-মোমিনাত ও সামগ্রিক মুসলিম উম্মাহর মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। বিশেষ এ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা হেলালউদ্দীন আহমেদ। পরিশেষে, সভাপতির বক্তব্যে মাস্টার আমীর উদ্দীন আহমেদ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে মাহফিলের সফল সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ার থুকড়ায় সিরাতুন্নবী (স.) মাহফিল উপলক্ষে ক্বিরাত-গজল ও ক্রীড়া প্রতিযোগিতা

তাপসী স্মৃতি সংস্কৃতি পরিষদ আয়োজনে ফলক উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার :

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

“সভাপতি সিরাজুল ও সেক্রেটারি মুরাদ”কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা।জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আগামীতে এককভাবে সরকার গঠনের সুযোগ দিতে দেশবাসরি প্রতি আহবান.. কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

রংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

সর্বস্তরের মানুষের অংশগ্রহণ!!গফ্ফার সড়ক সংস্কারে এবার মাঠে ব্যাংক কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তা!ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে যোগ দিলেন বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ!!

১০

খুলনায় ফেরী-ট্রলার সংঘর্ষে নিখোঁজ রাকিবের লাশ উদ্ধার.

১১

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা

১২

ডুমুরিয়ার আন্দুলিয়ায় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ফলাফল প্রকাশ ঘিরে অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে গুরুত্ব

১৩

খুলনায় ব্যবসায়ীকে টার্গেট করে প্রকাশ্যে গুলি! 

১৪

মিথ্যা সংবাদের প্রতিবাদে বটিয়াঘাটায় মানববন্ধন:

১৫

সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

১৬

ঈদগাঁওতে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

১৭

ঈদগাঁও বাজারে প্রান্তিক কৃষকদের জন্য স্থান বরাদ্দ ও মাছ বাজার চালুর দাবী 

১৮

বটিয়াঘাটায় প্রতারণার অভিযোগে দুই পরিবারের সর্বস্বান্ত হওয়ার দাবি টাকা ফেরত চেয়ে এমপি ও দলীয় নেতাদের কাছে লিখিত অভিযোগ

১৯

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

২০