নিজস্ব প্রতিনিধি মোল্লা জাহাঙ্গীর আলম.
খুলনার জেলখানা ঘাটে গত ৭ দিন আগে ফেরী ও ট্রলারের সংঘর্ষে রূপসা-ভৈরব নদীতে পড়ে নিখোঁজ হওয়া রাকিবের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে স্থানীয় কিছু লোক খুলনার বটিয়াঘাটার পূর্ব পাড়ে পশুর নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। তারা দ্রুত নৌ পুলিশকে খবর দেন।খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে রাকিবের স্বজনেরা এসে লাশটি রাকিবের বলে সনাক্ত করেন।গত ৭ দিন আগে খুলনা /রূপসার জেলখানা ঘাটে একটি ফেরী ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাকিব নদীতে পড়ে নিখোঁজ হন। তারপর থেকে স্বজন ও স্থানীয়রা তাকে খুঁজছিলেন।দীর্ঘ ৭ দিন পর রাকিবের লাশ উদ্ধারের খবরে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা বলেন “আল্লাহ রাকিবের সমস্ত ভুলত্রুটি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া করছে বলে জানা গেছে।
মন্তব্য করুন