৪ মে ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাতিল আমিরাতের

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরুর পর পাল্টা জবাব দেয় তেহরান। প্রতিশোধ নিতে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তারা। এ সময় নিরাপত্তার কারণ দেখিয়ে নিজেদের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে সংযুক্ত আরব আমিরাত। নিরাপত্তা ঝুঁকি কমায় আরোপিত সব ধরনের বিমান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় আমিরাত। শনিবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় সব বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।বিমান চলাচল কর্তৃপক্ষ এক্সে একটি পোস্টে বলেছে, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালন ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।’ঘোষণাটি এ পথে চলাচলকারী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। কারণ, আন্তর্জাতিক যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ও অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই ও আবুধাবি। এ দুটি বিমানবন্দরই ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে নিষেধাজ্ঞার আওতায় ছিল।ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছে। উপসাগরীয় দেশগুলোতে তেহরানের প্রতিশোধমূলক হামলা এ অঞ্চলের আকাশসীমার একটি বড় অংশ বন্ধ করে দিতে বাধ্য করেছে। এতে ইউরোপ ও এশিয়ার মধ্যে দীর্ঘ পাল্লার ফ্লাইট পরিচালনায় সমস্যা দেখা দেয়।যুদ্ধের জেরে সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েতসহ অন্তত আটটি দেশ তাদের আকাশসীমা সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করেছে।সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস এবং ফ্লাইদুবাই সাময়িকভাবে তাদের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে; অন্যদিকে ইতিহাদ আবুধাবি থেকে সব ফ্লাইট ছাড়া স্থগিত করেছে।বিমান চলাচলসংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা সিরিয়ামের মতে, সংঘাতের প্রথম দিনগুলোতে এ অঞ্চলে আসা-যাওয়ার ১১ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০