Bntv245487
৩১ অগাস্ট ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

অর্থনৈতিক সংকটের কারণে খেতের পাকা পাট কাটতে না পেরে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের সানাপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক মোহাম্মদ লোকমান সানা। শেষ পর্যন্ত তার মুখে হাসি ফুটিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ওই কৃষকের ১০ শতক জমির পুরো পাট কেটে দিয়েছেন বাহিনীর সদস্যরা।শনিবার (২৯ আগস্ট-২৬) কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ির কাঁদারবিল নামক মাঠে এ স্বেচ্ছাশ্রমের কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আর্থিক দৈন্যের কারণে সঠিক সময়ে জমির পাট কাটতে পারছিলেন না কৃষক লোকমান সানা। কোনো উপায় না পেয়ে তিনি ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোহাম্মদ ইয়াছিন আলীর কাছে সহায়তার আবেদন জানান। বিষয়টি জানতে পেরে কেশবপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মিয়াজান আলী তাৎক্ষণিক পদক্ষেপ নেন।সাগরদাঁড়ি ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোহাম্মদ ইয়াছিন আলীর নেতৃত্বে আনসার ও ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে খেতের পাট কাটার কাজে অংশ নেন এবং সরাসরি মাঠে গিয়ে পুরো কাজের তদারকি করেন। এ কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেন সাগরদাঁড়ি ৮নং ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলাম।এছাড়াও এ মানবিক কার্যক্রমের সঙ্গে সংযুক্ত ছিলেন, ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের দলনেতা তালিব হোসেন, কেশবপুর পৌর ২নং ওয়ার্ডের দলনেতা মোহাম্মদ শাহিনুর রহমান এবং ভিডিপি সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান, পবিত্র দাস, আখতারুজ্জামান, আব্দুল্লাহ, ইমরান হোসেন ও আব্দুল আলিম সোহেল।এই উদ্যোগে খুশি হয়ে কৃষক মোহাম্মদ লোকমান সানা বলেন, খেতের পাট একদম পেকে গিয়েছিল, কিন্তু হাতে এক টাকাও ছিল না যে জন মজুরি দিয়ে পাট কাটাব। চিন্তায় আমার রাতে ঘুম আসছিল না। উপায় না দেখে আনসার বাহিনীর ইয়াছিন ভাইয়ের কাছে সাহায্য চাই। মিয়াজান স্যারসহ আনসার-ভিডিপির ভাইয়েরা এসে যেভাবে বিনামূল্যে আমার পুরো খেতের পাট কেটে দিয়েছেন, তা আমি কোনোদিন ভুলবো না। তাঁরা আমার মতো গরিব মানুষের পাশে না দাঁড়ালে বড় ক্ষতির মুখে পড়তাম। আল্লাহ তাঁদের মঙ্গল করুন।আনসার-ভিডিপি’র এই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি বাহিনীর এ ধরনের সরাসরি জনকল্যাণমূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়ে তারা সমাজে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের দ্বারা এলাকার দরিদ্র ভূক্তভোগী মানুষ উপকৃত হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ফুলতলা তীব্র বিদ্যুৎ লোডশেডিং

খুলনা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ সকল শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে সেমিনার

নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ঈদগাঁওতে মাদ্রাসা থেকে আইপিএস চুরি, পড়ালেখায় বিপাকে শিক্ষার্থীরা 

খুলনা পাবলিক কলেজে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

বজ্রপাত রোধে তালবীজের অভিযান, ডুমুরিয়ায় ৪কিলোমিটার জুড়ে সবুজের স্বপ্ন তালবীজ রোপণ, সবুজায়নের নতুন উদ্যোগ

কেশবপুরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় উজ্জ্বল স্মৃতি সংসদ-এর বৃক্ষরোপণ 

১০

ডুমুরিয়ায় গাজী তফসীর আহমেদকে সংবর্ধনা, মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটিতে নতুন নেতৃত্ব

১১

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন 

১২

নজরুল বর্ষ-২০২৬ উদযাপন বটিয়াঘাটা উপজেলা প্রশাসন অনুষ্ঠানের উদ্বোধন

১৩

সাবেক সভাপতির আমলে নিয়োগ নিয়ে অভিযোগ, মুখোমুখি বর্তমান কমিটি-এলাকাবাসী

১৪

সরকারি হাসপাতালে চিকিৎসা, রোগ নির্ণয়ে রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে

১৫

খুলনা জেলা কারাগার পরিদর্শন করেন, জেলা প্রশাসক

১৬

গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (VCMIS) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

১৭

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৮

কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী 

১৯

কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন

২০