আবিদুর রহমান আলিফ
খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। সেলিম হায়দার চৌধুরী, সম্মানিত অধ্যক্ষ, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা; জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. ছায়েদুর রহমান সহ বিদ্যালয় শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।
মন্তব্য করুন