১২ মে ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়

ডেস্ক রিপোর্ট: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে। তারা হলেন সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম নাহিদ। দুই রেমিট্যান্সযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত শোক বার্তায় মৃত দুজনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি লেবাননে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার কার্যক্রম সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে বলে জানিয়েছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বর্তমানে ওই দুজনের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে।বাংলাদেশ দূতাবাস, বৈরুত জানিয়েছে, ১১ মে, দুপুর প্রায় ১২টায় লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে জেলার যেন্দিন এলাকায় নিজ আবাসস্থলে ইসরায়েলি বিমান হামলায় ওই দুই প্রবাসী ইন্তেকাল করেন। দূতাবাস জানায় নিহত শফিকুল ইসলামের পিতা আফসার আলী ও মাতা আজেয়া খাতুন। তার বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুরে। অপর নিহত নাহিদুল ইসলামের পিতা মো. আব্দুল কাদের ও মাতা নুরুন্নাহার খাতুন। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনির কাদাকাটিতে।
বাংলাদেশ দূতাবাস, বৈরুত এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০