১৪ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’

ডেস্ক রিপোর্ট: ইরানের রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্থান পাবে। বৃহস্পতিবার (১৪ মে) দেশটির সিভিল অ্যাভিয়েশনের পরিদর্শক ও সংস্থাটির প্রধান আবুজার কারবান শিরোদির সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন। দেনা ডেস্ট্রোয়ারের শহীদদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে সাইয়ারি এ বিষয়ে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার অবিচল প্রচেষ্টার প্রশংসা করেন।ডেনা ডেস্ট্রয়ারের শহীদদের জন্য অনুষ্ঠিত বিশাল জানাজা ও শেষকৃত্যের প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনগণের ব্যাপক উপস্থিতি ছিল অত্যন্ত বীরত্বপূর্ণ এবং এটি ওই সাহসী শহীদদের প্রতি জনগণের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।তিনি আরও বলেন, ইরানের সেনাবাহিনীর প্রথমবারের মতো ভূমধ্যসাগরে উপস্থিতি বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এ প্রসঙ্গে তিনি ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য উদ্ধৃত করে বলেন, সব নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা সত্ত্বেও ভূমধ্যসাগরে ইরানের কৌশলগত নৌবাহিনীর উপস্থিতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে।তিনি বলেন, “আপনি যখন বাবআল-মান্দাব প্রণালি ও লোহিত সাগর অতিক্রম করবেন, তখন শত্রু ও আঞ্চলিক দেশগুলো মৌমাছির মতো গুঞ্জন করবে এবং এটি অঞ্চলের দেশগুলোর জন্য অনুপ্রেরণাদায়ক।”অন্য এক অংশে সাইয়ারি ভিয়েতনাম ও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ড, অভ্যুত্থান ও নাশকতার মাধ্যমে তার অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করেছে। তবে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর সাহসিকতা, দৃঢ়তা এবং জনগণের অটল সমর্থনের কারণে ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হবে এবং এই পরাজয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।তিনি বলেন, আরোপিত যুদ্ধের পরিস্থিতিতে ইরানি জনগণের সামাজিক সহনশীলতা অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে এবং এই জাতীয় ঐক্য ও সংহতির জন্য রাষ্ট্রীয় কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যাতে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন।এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী কয়েক সপ্তাহ ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যা অধিকৃত অঞ্চল ও পারস্য উপসাগরীয় এলাকায় মার্কিন ও ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্য করে পরিচালিত হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৪০ দিনের মধ্যে ১০০ দফা পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।সূত্র: মেহের নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০