Bntv245487
৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে অটোরিকশা-টমটম-মিশুক চলাচলে ১১ নির্দেশনা জারি করল উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখা ও ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা,টমটম ও মিশুক যানবাহন মালিক-চালকদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।সোমবার (৭ সেপ্টেম্বর) ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) আদেশক্রমে জারি করা গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট সব যানবাহনকে নির্দেশনাগুলো বাধ্যতামূলক ভাবে প্রতিপালনের জন্য বলা হয়েছে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়া কোনো অটোরিকশা, টমটম বা মিশুক ঈদগাঁও উপজেলার সড়কে চলাচল করতে পারবে না। একইভাবে অন্য উপজেলার এসব যান ঈদগাঁও উপজেলায় প্রবেশ ও চলাচল করতে পারবে না। ঈদগাঁও উপজেলার অনুমোদিত যানবাহনও অন্য উপজেলায় চলাচল করতে পারবে না। প্রতিটি অনুমোদিত যানবাহনে স্পষ্ট ও দৃশ্যমান কিউআরযুক্ত নম্বর প্লেট থাকতে হবে। অপ্রাপ্তবয়স্ক কিংবা ড্রাইভিং লাইসেন্সবিহীন কেউ এসব যানবাহন চালাতে পারবেন না। এমনটি হলে যানবাহন জব্দ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। এছাড়া নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন, যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি এবং সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা নিষিদ্ধ করা হয়েছে। যানবাহন শুধুমাত্র নির্ধারিত স্ট্যান্ডে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যানবাহনের ব্রেক, হর্ন ও হেডলাইট সচল রাখার পাশাপাশি ত্রুটি পূর্ণ কোনো গাড়ি সড়কে না নামানোর নির্দেশও দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদগাঁও পৌরসভা ঘোষণা না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ বা ট্যাক্স পরিশোধের মাধ্যমে যানবাহনে নির্ধারিত কালার কোডিং করতে হবে। ঈদগাঁও, ইসলামাবাদ ও জালালাবাদ ইউনিয়নের যানবাহনে সবুজ এবং পোকখালী ও ইসলামপুর ইউনিয়নের যানবাহনে লাল রং করার নির্দেশ দেওয়া হয়েছে।অন্যদিকে, ঈদগাঁও বাজারের যানজট নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বাস ছাড়া সব ধরনের যানবাহন ঈদগাঁও স্টেশন দিয়ে বাজারে প্রবেশ করতে পারবে, তবে ওই পথ দিয়ে বের হতে পারবে না। বাজার থেকে যানবাহন বাশঘাটা রোড,বঙ্কিম বাজার রোড ও আল মাছিয়া রোড দিয়ে বের হবে।নির্দেশনাগুলো বাস্তবায়নে ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সমন্বয়ে তদারকি কমিটি কাজ করবে। কমিটি অনুমোদিত যানবাহনের তালিকা উপজেলা প্রশাসনের কাছে পাঠাবে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব অটোরিকশা, টমটম ও মিশুক মালিক-চালক দের আগামী ১৫ দিনের মধ্যে নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যাক্তিকে কারাদণ্ড 

জলাবদ্ধতায় মানবেতর জীবন বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জীবন, নৌকায় স্কুলে ছুটছে শিশুরা রাস্তাঘাট-ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পানির নিচে; খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনে চরম সংকট

চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে শহরে মানববন্ধন

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ঈদগাঁওতে সড়ক-উপসড়কে বেপরোয়া তিনচাকার যান, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকের ছড়াছড়ি 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উদযাপন:

উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর সুস্থতা কামনায় কেশবপুরবাসী

১০

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১১

পরিবারের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল জান্নাতির, এলাকায় শোকের ছায়া

১২

ঈদগাঁওতে প্রতিনিয়ত মাইকিংয়ের শব্দদূষণে অতিষ্ঠ জন জীবন

১৩

খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত:

১৪

কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

১৫

ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন

১৬

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে ১৫ পদে ২৩ প্রার্থী

১৭

দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন।

১৮

খুলনা জেলা বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

১৯

মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত 

২০