Bntv245487
৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

নিজস্ব প্রতিনিধি আবিদুর  রহমান আলিফ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৭তম ভাইস-চ্যান্সেলর হিসাবে যোগদান করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারীজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার। এ উপলক্ষে ০৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সকাল ১১টায় ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে এ যোগদান অনুষ্ঠিত হয়েছে। নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর এর যোগদান অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনায় দোয়া করা হয়। এসময় মাননীয় নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে বক্তব্য রাখেন অনুষদীয় ডিনবৃন্দ, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর, প্রোক্টর, ট্রেজারার, সিনিয়র শিক্ষকবৃন্দ, অফিসার পরিষদ, সিনিয়র কর্মকর্তাবৃন্দ, ছাত্রদল নেতৃবৃন্দ এবং কর্মচারি প্রতিনিধিগণ। যোগদান অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন । নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার তাঁর বক্তব্যের শুরুতে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারী এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এসময় তিনি শিক্ষা ও গবেষণায় এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদাপূর্ণ শিক্ষাঙ্গণ হিসেবে প্রতিষ্ঠিত করার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যাক্তিকে কারাদণ্ড 

জলাবদ্ধতায় মানবেতর জীবন বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জীবন, নৌকায় স্কুলে ছুটছে শিশুরা রাস্তাঘাট-ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পানির নিচে; খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনে চরম সংকট

চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে শহরে মানববন্ধন

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ঈদগাঁওতে সড়ক-উপসড়কে বেপরোয়া তিনচাকার যান, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকের ছড়াছড়ি 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উদযাপন:

উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর সুস্থতা কামনায় কেশবপুরবাসী

১০

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১১

পরিবারের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল জান্নাতির, এলাকায় শোকের ছায়া

১২

ঈদগাঁওতে প্রতিনিয়ত মাইকিংয়ের শব্দদূষণে অতিষ্ঠ জন জীবন

১৩

খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত:

১৪

কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

১৫

ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন

১৬

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে ১৫ পদে ২৩ প্রার্থী

১৭

দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন।

১৮

খুলনা জেলা বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

১৯

মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত 

২০