Bntv245487
৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত:

নিজস্ব প্রতিনিধি :আবিদুর রহমান আলিফ 

মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, দেশের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই। নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে এবং তা আদায় করতে হলেও শিক্ষার প্রয়োজন। বর্তমানে দেশের একটি উল্লেখযোগ্য অংশ নিরক্ষর। সাক্ষরতার হার বাড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল, উপবৃত্তি, শিক্ষাসামগ্রীসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শিক্ষার্থীদের সময়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জনের জন্যও আহ্বান জানান প্রধান অতিথি।খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা স্থানীয় সরকার কার্যালয় পরিচাল ক,উপসচিব মোহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আনিছুজ্জামান ও জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যাক্তিকে কারাদণ্ড 

জলাবদ্ধতায় মানবেতর জীবন বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জীবন, নৌকায় স্কুলে ছুটছে শিশুরা রাস্তাঘাট-ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পানির নিচে; খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনে চরম সংকট

চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে শহরে মানববন্ধন

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ঈদগাঁওতে সড়ক-উপসড়কে বেপরোয়া তিনচাকার যান, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকের ছড়াছড়ি 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উদযাপন:

উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর সুস্থতা কামনায় কেশবপুরবাসী

১০

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১১

পরিবারের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল জান্নাতির, এলাকায় শোকের ছায়া

১২

ঈদগাঁওতে প্রতিনিয়ত মাইকিংয়ের শব্দদূষণে অতিষ্ঠ জন জীবন

১৩

খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত:

১৪

কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

১৫

ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন

১৬

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে ১৫ পদে ২৩ প্রার্থী

১৭

দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন।

১৮

খুলনা জেলা বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

১৯

মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত 

২০