Admin
২৩ জানুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে।”আবুল হোসেন আজাদ”

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো আমাদের প্রিয় প্রতীক যেন বিজয় লাভ করতে পারে। আমরা বিজয় অর্জন করে যশোর-৬ আসন যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দিতে পারি। জলাবদ্ধতা কেশবপুরের একটা বড় সমস্যা। এছাড়া আরো সমস্যা আছে। সকল সমস্যার স্থায়ী সমাধান করা হবে। উপজেলার পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে বলেছেন, “শান্তি শান্তি শান্তি”। আমরাও কেশবপুরে শান্তি শান্তি শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। কেশবপুরে কোন সন্ত্রাস থাকবে না। কোন চাঁদাবাজ থাকবে না। আপনাদের প্রচেষ্টায় আমি যদি কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারি, জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো এ ওয়াদা আমি আপনাদের কাছে রেখে যেতে চাই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আমরা এ দেশে বসবাস করতে চাই। এ দেশে আমাদের সকলের জন্মগত অধিকার রয়েছে।আবুল হোসেন আজাদ বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫০ হাজার পরিবার স্বনির্ভর হয়ে উঠবে। নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের উন্নয়নের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। কৃষকরা অনেক সুযোগ-সুবিধা পাবে। স্বল্প মূল্যে সার, বীজ, ডিজেল পাবে। এতে কৃষি খাতে বিপ্লব ঘটবে। সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা হবে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কেশবপুর হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট করা হবে। আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করি। সকলে মিলেমিশে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করি।শুক্রবার (২৩ জানুয়ারী-২৬) পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা।এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম প্রমূখ। এ সময় ওই ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।অপর দিকে, একই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বারুইহাটী, কাস্তা, গোপসেনা, রঘুরামপুর, মেহেরপুর গ্রামসহ ইউনিয়নের সকল গ্রামে গনসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম-সহ ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

ছবিঃ
২৩/০১/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বোরো কাটার আগে দুশ্চিন্তা: খরচ বেড়েছে, ঝড়-দাবদাহের শঙ্কা

মণিরামপুর “পরিবার স্বেচ্ছাসেবী” সামাজিক সংগঠনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান

খুলনায় শিশু বলৎকারে যুবকের যাবজ্জীবন

খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের সশ্রম কারাদন্ড

কয়রা নৌকাডুবিতে নিখোঁজ দুই জেলের লাশ দু’দিন পর উদ্ধার

বটিয়াঘাটা উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র ৪ ও জামায়াতের একক প্রার্থী মাঠে

হরমুজে ইরানের পদক্ষেপে ক্ষুব্ধ ট্রাম্প, চুক্তি লঙ্ঘনের অভিযোগ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

তেরখাদা সদর ইউপিতে চেয়ারম্যান পদে প্রস্তুত বিএনপি নেতা শিকদার জাহিদ হাসান

১০

হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

১১

নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান

১২

খুলনায় শিশু বলৎকারে যুবকের যাবজ্জীবন

১৩

কয়রা নৌকাডুবিতে নিখোঁজ দুই জেলের লাশ দু’দিন পর উদ্ধার

১৪

পেট্রোলে সিঁদুর মিশিয়ে তৈরি হতো নকল ‘অকটেন’

১৫

তেরখাদার বারাসাত ইউনিয়নে চেয়ারম্যান পদে আলমগীর হোসেনের প্রার্থীতা ঘোষণা, মাঠে সরব প্রচারণা

১৬

নামল অষ্টম রাজকীয় ক্রিকেট লিগের ‎জমজমাট ফাইনালে কুঁড়েঘর দল চ্যাম্পিয়ন

১৭

জনসেবার প্রতিশ্রুতিতে এগোচ্ছেন বুলু, তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার দোয়া কামনা

১৮

কেশবপুরে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

২০