Admin
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানসহ ৪ শীর্ষ নেতার বিটিভিতে ভাষণের সময় নির্ধারণ

নিজেস্ব প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলগুলোর নেতাদের ভাষণ প্রচারের সময়সূচি ঘোষণা করা হয়েছে।রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ধারাবাহিকভাবে এই ভাষণগুলো প্রচারিত হবে। বিটিভির দায়িত্বশীল সূত্র শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি জানায়।বিটিভি সূত্র জানায়, ৪টি দলের শীর্ষ নেতা বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানানোয় তাদের জন্য সময় বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি। এই চার দলের বাইরে এখনো কেউ বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানিয়ে চিঠি দেননি।বিটিভি সূত্র আরও জানায়, ৮ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যা ৬-৭টার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং সন্ধ্যা ৭-৮টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ বিটিভিতে প্রচারের সূচি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, ৯ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬-৭টার মধ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং সন্ধ্যা ৭-৮টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচারের সূচি চূড়ান্ত করা হয়েছে।উল্লেখ্য, সবশেষ তিনটি জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচার করা হয়নি। এর আগে ২০০৮ সালে সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিটিভিতে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বোরো কাটার আগে দুশ্চিন্তা: খরচ বেড়েছে, ঝড়-দাবদাহের শঙ্কা

মণিরামপুর “পরিবার স্বেচ্ছাসেবী” সামাজিক সংগঠনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান

খুলনায় শিশু বলৎকারে যুবকের যাবজ্জীবন

খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের সশ্রম কারাদন্ড

কয়রা নৌকাডুবিতে নিখোঁজ দুই জেলের লাশ দু’দিন পর উদ্ধার

বটিয়াঘাটা উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র ৪ ও জামায়াতের একক প্রার্থী মাঠে

হরমুজে ইরানের পদক্ষেপে ক্ষুব্ধ ট্রাম্প, চুক্তি লঙ্ঘনের অভিযোগ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

তেরখাদা সদর ইউপিতে চেয়ারম্যান পদে প্রস্তুত বিএনপি নেতা শিকদার জাহিদ হাসান

১০

হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

১১

নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান

১২

খুলনায় শিশু বলৎকারে যুবকের যাবজ্জীবন

১৩

কয়রা নৌকাডুবিতে নিখোঁজ দুই জেলের লাশ দু’দিন পর উদ্ধার

১৪

পেট্রোলে সিঁদুর মিশিয়ে তৈরি হতো নকল ‘অকটেন’

১৫

তেরখাদার বারাসাত ইউনিয়নে চেয়ারম্যান পদে আলমগীর হোসেনের প্রার্থীতা ঘোষণা, মাঠে সরব প্রচারণা

১৬

নামল অষ্টম রাজকীয় ক্রিকেট লিগের ‎জমজমাট ফাইনালে কুঁড়েঘর দল চ্যাম্পিয়ন

১৭

জনসেবার প্রতিশ্রুতিতে এগোচ্ছেন বুলু, তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার দোয়া কামনা

১৮

কেশবপুরে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

২০